Skip to main content

শিক্ষা সমস / Education Problems

শিক্ষা সমস্যা


    জাতীয় শিক্ষাপরিষদের সভ্য আমার কয়েকজন শ্রদ্ধেয় সুহৃদ্ এই পরিসদের স্কুল-বিভাগের একটি গঠন তৈরী করার জন্য আমার উপরে ভার দিয়েছিলেন৷
তাঁহাদের অনুরোধ রক্ষা করতে বসে দেখলাম কাজটা সহজ নয়৷ কেননা, গোড়ায় জানা উচিত এই সংকল্পিত কারণবীজটি কী, ইহার মুলে কোন ভাব আছে৷ আমার তাহা জানা নাই৷
     আমাদের শাস্তে্র বলে, বাসনাই জন্মপ্রবাহের কারণ, বস্তুপুঞ্জের আকস্মিক সংগঠনই জন্মের হেতু নহে৷ যদি বাসনার ছেদ হয় তবে গোড়া কাটা পড়ে জন্মমৃ্ত্যুর অবসান হইয়া যায়৷
    তেমনি বলা যায়, ভাব জিনিসটাই সকল অনুষ্ঠানের গোড়া৷ যদি ভাব না থাকে তবে নিয়ম থাকতে পারে, টাকা থাকতে পারে, কমিটি থাকতে পারে, কিন্তু কর্মের শিকড় কাটা পড়ে এবং শুকিয়ে যায়৷
    তাই গোড়াতেই প্রশ্ন উদয় হয় যে জাতীয় শিক্ষাপরিষতটি কোন ভাবের প্রেরেণায় জন্মগ্রহণ করে৷ দেশে সম্প্রতি যে-সকল বিদ্যাশিক্ষার ব্যবস্থা আছে তারা মধ্যে কোন্ ভাবের অভাব ছিল যাতে সেই শিক্ষা সম্পূর্ণ হইতেছিল না, এবং প্রস্তাবিত বিদ্যালয়ে সেই ভাবটিকে কোথায় স্থান দেওয়া হয়৷
জাতীয় শিক্ষাপরিষত শুধু যদি কারুবিদ্যালয়-স্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয় তাহা হলে বুঝতাম যে, একটা বিশেষ সংকীর্ণ প্রয়োজন সাধন করাই এর উ্দ্দেশ্য৷ কিন্তু যথন দেখা যায় সাধারণত দেশের সমস্ত শিক্ষার প্রতি পরিষত দৃষ্টি রাখতে চান তখন এই জিজ্ঞাসা  মনে উঠে, কোন ভাবে এই শিক্ষাকার্য চলবে৷ কোন্ নিয়ম চলবে এবং কী কী বই পড়াবে সে সমস্ত বাইরের কথা৷
    ইহা উত্তরে যদি কেউ বলেন জাতীয় ভাবে শিক্ষা দেয়া হয় বা হবে তবেই প্রশ্ন উঠবে, শিক্ষা সম্বন্ধে জাতীয় ভাব বলতে কী বুঝায়? জাতীয় শব্দটার কোনো সীমানির্দেশ হয় না, হাওয়াও শক্ত৷ কোন্টা জাতীয় এবং কোনটা জাতীয় নয়, শিক্ষা সুবিধা ও সংস্কার অনুসারে ভিন্ন লোকে তাহা ভিন্ন রকমে স্থির করে৷
   অতএব শিক্ষাপরিষদের মূল ভাবটি সম্বন্ধে গোড়াতেই দেশের লোকে সকলে মিলিয়া একটা বোঝাপড়া হওয়া দরকার৷ ইংরেজ সরকারের প্রতি রাগ করে আমার  এই কাজে প্রবৃত্ত হইয়াছি, এ কথা এই মূহুর্তের জন্য মনে স্থান দিতে পারি না৷ দেশের অন্তঃকরণ একটা কিছু অভাব বোধ করছি৷ একটা কিছু চাই, সেইজন্য আমরা দেশের সেই ক্ষুধা-নিবৃত্তি করতে একত্রিত হয়েছে এই কথাই সত্য৷
আমরা চাই, কিন্তু কী চাই তাহা বাহির করা যে সহজ তা মনে করি না৷ এই সম্বন্ধে সত্য-আবিস্কারের পরেই আমাদের উদ্ধার নির্ভর করে৷ যদি ভুল  করি -হাতের কাছেই আছে< আমরা যেটাই অভ্যস্ত, জড়ত্ববশত যদি সেইটেকেই সত্য মনে করি, তবে বড়ো বড়ো নাম আমাদিগকে বিফলতা থেকে রক্ষা করেতে পারে না৷


Comments

Popular posts from this blog

During these times, the monastery was the fact that they had just dealt with it, I will not argue

যে কালে এই সকল আশ্রম সত্য ছিল সে কালে তাহারা ঠিক কিরূপ ছিল তাহা লইয়া তর্ক করিব না, করিতে পারিব না৷ কিন্তু ইহা নিশ্চয় যে, এই সকল আশ্রমে যাঁহার বাস করিতেন তাঁহারা গৃহী ছিলেন এবং শিষ্যগণ সন্তানের মতো তাঁহাদের সেবা করিয়া তাঁহাদের নিকট হইতে বিদ্যা গ্রহণ করিতেন৷ এই ভাবটাই আমাদের দেশের টোলেও কতকটা পরিমানে চলিয়া আসিয়াছে৷

The reform has entered into a blind us to the bone.or এ সম্বন্ধে আমাদের হাড়ের মধ্যে একটা অন্ধ সংস্কার প্রবেশ করিয়াছে৷

এ সম্বন্ধে আমাদের হাড়ের মধ্যে একটা অন্ধ সংস্কার প্রবেশ করিয়াছে৷ যেমন তিব্বতী মনে করে যে লোক ভাড়া করিয়া তাহাকে দিয়া একটা মন্ত্রলেখা চাকা চালাইলেই পূণ্য লাভ হয় তেমনি আমরাও মনে করি, কোনো্মতে একটা সভা স্থাপন করিয়া কমিটির দ্বারা সেটা চালাইয়া যাই তবে আমরা ফললাভ করিব৷ বস্তুত সেই স্থাপন করাটাই যেন লাভ৷ আমরা অনেক দিন হইল বিজ্ঞানসভা স্থাপন করিয়াছে, তাহার পরে বছর বিলাপ করিয়া আসিয়াছি দেশের লোকে বিজ্ঞানশিক্ষায় উদাসীন৷ কিন্তু একটা বিজ্ঞান সভা স্থাপন করা এক, আর দেশের লোকের চিত্তকে বিজ্ঞানশিক্ষায় নিবিষ্ট করা আর এক৷ সভা ফাঁদিলেই তাহার পরে দেশের লোক বিজ্ঞানী হইয়া উঠিবে, এরুপ মনে করা ঘোর কলিযুগের কল নিষ্ঠার পরিচয়৷

The truth is, the human mind will be found.

আসল কথা, মানুষের মন পাইতে হইবে৷ তাহা হইলে যেটুকু আয়োজন করা যায় সেটুকুই পুরা ফল দেয়৷ ভারতবর্ষ যখন শিক্ষা দিত তখন মন পাইয়াছিল কী করিয়াা সে কথাটা ভাবিয়া দেখা চাই _ বিদেশী ইউনিভাসিটির ক্যালেন্ডার খুলিয়া তাহার রস বাহির করিবার জন্য তাহাতে পেন্সিলের দাগ দিতে নিষেধ করিব না, কিন্তু সঙ্গে সঙ্গে এই বিচারটাও উপেক্ষার বিষয় নহে৷ কী শিখাইব তাহার ভাবিবার বটে, কিন্তু যাহাকে শিখাইব তাহার সমস্ত মনটা কী করিয়া পাওয়া যাইতে পারে সেও কম কথা নয়৷