Skip to main content

Still, what gets people out of men

   তবু মানুষের কাছ হইতে মানুষ যাহা পায় কলের কাছ হইতে তাহা পাইতে পারে না৷ কল সম্মুখে উপস্থিত করে, কিন্তু দান করে না, তাহা তেল দিতে পারে, কিন্তু আলো জ্বালাইবার সাধ্য নেই৷
  ইউরোপে মানুষ সমাজের ভিতর থাকিয়া মানুষ হইতেছে, ইস্কুল তাহার কথঞ্চিত সাহায্য করিতেছে৷ লোকে যে বিদ্যা লাভ করে সে বিদ্যাটা সেখানকার মানুষ হইতে বিচ্ছিন্ন নহে, সেইখানেই তাহার চর্চা হইতেছে< সেইখানেই তাহার বিকাশ ইহতেছে সমাজের  মধ্যে নানা আকারে নানা ভাবে তাহার সঞ্চার হইতেছে, লেখাপড়ায় কথাবার্তার  কাজে কর্মে তাহা অহরহ প্রত্যক্ষ হইয়া উঠিতেছে৷ সেখানে জনসমাজ যাহা কালে কালে নানা ঘটনায় নানা লোকের দ্বারায় লাভ করিয়াছে, সঞ্চয় করিয়াছে এবং ভোগ করিতেছে, তাহাই বিদ্যালয়ের ভিতর দিয়া বালকদিগকে পরিবেশনের একটা উপায় করিয়াছে মাত্র৷

Comments

Popular posts from this blog

During these times, the monastery was the fact that they had just dealt with it, I will not argue

যে কালে এই সকল আশ্রম সত্য ছিল সে কালে তাহারা ঠিক কিরূপ ছিল তাহা লইয়া তর্ক করিব না, করিতে পারিব না৷ কিন্তু ইহা নিশ্চয় যে, এই সকল আশ্রমে যাঁহার বাস করিতেন তাঁহারা গৃহী ছিলেন এবং শিষ্যগণ সন্তানের মতো তাঁহাদের সেবা করিয়া তাঁহাদের নিকট হইতে বিদ্যা গ্রহণ করিতেন৷ এই ভাবটাই আমাদের দেশের টোলেও কতকটা পরিমানে চলিয়া আসিয়াছে৷

The reform has entered into a blind us to the bone.or এ সম্বন্ধে আমাদের হাড়ের মধ্যে একটা অন্ধ সংস্কার প্রবেশ করিয়াছে৷

এ সম্বন্ধে আমাদের হাড়ের মধ্যে একটা অন্ধ সংস্কার প্রবেশ করিয়াছে৷ যেমন তিব্বতী মনে করে যে লোক ভাড়া করিয়া তাহাকে দিয়া একটা মন্ত্রলেখা চাকা চালাইলেই পূণ্য লাভ হয় তেমনি আমরাও মনে করি, কোনো্মতে একটা সভা স্থাপন করিয়া কমিটির দ্বারা সেটা চালাইয়া যাই তবে আমরা ফললাভ করিব৷ বস্তুত সেই স্থাপন করাটাই যেন লাভ৷ আমরা অনেক দিন হইল বিজ্ঞানসভা স্থাপন করিয়াছে, তাহার পরে বছর বিলাপ করিয়া আসিয়াছি দেশের লোকে বিজ্ঞানশিক্ষায় উদাসীন৷ কিন্তু একটা বিজ্ঞান সভা স্থাপন করা এক, আর দেশের লোকের চিত্তকে বিজ্ঞানশিক্ষায় নিবিষ্ট করা আর এক৷ সভা ফাঁদিলেই তাহার পরে দেশের লোক বিজ্ঞানী হইয়া উঠিবে, এরুপ মনে করা ঘোর কলিযুগের কল নিষ্ঠার পরিচয়৷

The truth is, the human mind will be found.

আসল কথা, মানুষের মন পাইতে হইবে৷ তাহা হইলে যেটুকু আয়োজন করা যায় সেটুকুই পুরা ফল দেয়৷ ভারতবর্ষ যখন শিক্ষা দিত তখন মন পাইয়াছিল কী করিয়াা সে কথাটা ভাবিয়া দেখা চাই _ বিদেশী ইউনিভাসিটির ক্যালেন্ডার খুলিয়া তাহার রস বাহির করিবার জন্য তাহাতে পেন্সিলের দাগ দিতে নিষেধ করিব না, কিন্তু সঙ্গে সঙ্গে এই বিচারটাও উপেক্ষার বিষয় নহে৷ কী শিখাইব তাহার ভাবিবার বটে, কিন্তু যাহাকে শিখাইব তাহার সমস্ত মনটা কী করিয়া পাওয়া যাইতে পারে সেও কম কথা নয়৷